নবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান পান্নু মিয়ার উপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আজ শনিবার দুপুরে উপজেলার পাড়াগ্রাম-নবাবগঞ্জ সড়কের পাড়াগ্রাম বাজারে দাড়িয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন করে। এসময় মানববন্ধনকারীরা সড়কে দাড়িয়ে অবরোধ করে রাখেন। পরে তা বিক্ষোভ মিছিলে রুপ নেয়। বিক্ষোভকারীরা, এ ঘটনায় সাথে জড়িতদের প্রতি নিন্দা জানান। সেই সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান তারা। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দুদু গাজী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যানের ভাগ্নি সুমনা হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *