স্বাস্থ্যবিধি লঙ্ঘন : দোহারের বাহ্রাঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়

মো. কামাল হোসেন : করোনাভাইরাসের কারণে ঢাকার দোহারের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞার কারণে বেশ কিছু দিন পর্যটন কেন্দ্রগুলোতে আসেনি দর্শনার্থীরা। গনপরিবহন চালু হওয়ার সাথে পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা। দোহারের অন্যতম পর্যটনকেন্দ্র মিনি কক্সবাজার নামে খ্যাত মৈনটঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে এখানে বেশি দর্শনার্থীরা আসছেন না। অপরদিকে আরও একটি অন্যতম পর্যটন কেন্দ্র মিনি পতেঙ্গা নামে খ্যাত দোহারের বাহ্রাঘাটে দর্শনার্থীরা ভীড় করছেন প্রতিনিয়তই। বিশেষ করে শুক্রবারে বাহ্রাঘাটে বেশি ভীড় জমায় দর্শনার্থীরা।

শুক্রবার (৩ জুলাই) বিকালে সরজমিনে দেখা যায়, দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। দর্শনার্থীরা বাহ্রাঘাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। করোনাভাইরাস মহামারীর মধ্যে দর্শনার্থীদের কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে চললেও স্বাস্থ্য বিধি মানছেন না বেশিরভাগ দর্শনার্থীরা।

বাহ্রাঘাটে ঘুরতে আসা দর্শনার্থী মো. রাকিব নববাংলা কে জানান, “অনেকদিন ধরে ঘুরতে আসি না তাই আজ আসলাম এখানে। অল্প কিছুক্ষণ থাকবো এখানে।”

আরেক দর্শনার্থী মো. সুমন জানান,”আমরা মাস্ক পরেই আসছি। আমাদের সমস্যা হবে না । আমরা অনেকদিন পরে আসছি।”

দর্শনার্থী সাবিহা বিন সাকিব বলেন, “আমরা অনেকদিন ঘরে আবদ্ধ ছিলাম। ঘরে থাকতে এখন আর ভালো লাগছে না।

বাহ্রাঘাটের এক ব্যাবসায়ী জমিরউদ্দিন নববাংলা কে জানান, “এখানে প্রতিদিন মানুষ ঘুড়তে আসে। ২ মাস মানুষ কম আসছে। এখন আবার বাড়ছে লোকজনের সংখ্যা। আমাদের বেচাকেনা ভালোই হচ্ছে।”

বাহ্রাঘাটের স্থানীয় এক বাসিন্দা নববাংলা কে জানান,” ভাইরাসের মধ্যেও অনেক লোকজন আসছে আমাদের এখানে। আমরা চাই সবাই যেন সেভ হয়ে আসে। আমাদের এখানে যেন রোগব্যাধি ছড়িয়ে না যায়।”

করোনা মহামারীর মধ্যে সবাই ঘরে থাকুক, নিরাপদে থাকুক এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *