নিজস্ব প্রতিবেদক: দোহার ব্লাড ব্যাংক ২০১৪ সালের ১৪ জানুয়ারি একঝাক তরুণের হাত ধরে শুরু হয় এই সংগঠনের অগ্রযাত্রা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) কেক কেটে দোহার ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে এ সংগঠনটি। মানবতার সেবায় সর্বদা নিয়োজিত থেকে দেশের কল্যাণে অবদান রাখতে বদ্ধপরিকর সংগঠনের তরুণ সদস্যরা।
