নবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানদের নিকট ১৪’শ কম্বল হস্তান্তর

শাহিনুর রহমান: ঢাকার নবাবগঞ্জে উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট নবাবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য ১৪’শ কম্বল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা কল্যাণ সমিতির সৌজন্যে আব্দুল ওয়াছেক মিলনায়তনে উপজেলা পরিষদ এর আয়োজন করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব ও নবাবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. আলী নুর।


এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব থেকে বাংলাদেশের সকল স্বাস্থ্য সেক্টরে পরিবর্তন এনে উন্নত করবো সেই পরিকল্পনা হাতে নিয়েছি। স্বাস্থ্য সেক্টরের রাস্তা ঘাটগুলো ধুলা বালিতে ভরে গেছে। এসব পরিষ্কার করতে হবে। স্বাস্থ্য সেক্টরে কোনো দুর্নীতি বরদাশত করা হবে না। সচিব আরও বলেন মন্ত্রনালয় থেকে এ এলাকার স্বাস্থ্য সেক্টরের জন্য অনেক ঘোষণা রয়েছে। আমি ঢাকা-১ আসনের এমপি মহোদয় সালমান এফ রহমানের মাধ্যমে তা ঘোষণা করবো ইনশাল্লাহ।
সায়মা রহমান তুলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর, সাবেক এমপি আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু, সাবেক এডিশনাল আইজিপি নাজমুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহজালাল প্রমুখ।
এর আগে অনুষ্ঠানে নবাবগঞ্জ প্রেসক্লাব ও উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠান শেষে সচিব নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেখানে তিনি দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *