মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: ৫ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গীপাড়া শ্রদ্ধা জানিয়েছেন আলোচিত সংসদ সদস্য মানিকগঞ্জ-২ আসনের দেওয়ান জাহিদ আহমেদ টুলু। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী কন্ঠশিল্পী মমতাজকে হারিয়ে তিনি এমপি নির্বাচিত হন। রবিবার(২১ জানুয়ারি) বিকেল ৩ টায় দেওয়ান জাহিদ আহমেদ টুলু তার সংসদীয় এলাকা সিংগাইর-হরিরামপুর-সদর ৩ ইউনিয়নের আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী,জনপ্রতিনিধি ও গনমাধ্যম কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান। ভোর বেলা ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে ২ শতাধিক পরিবহন যোগে তিনি নেতাকর্মীদের নিয়ে হাজির হন টুঙ্গীপাড়া। সেখানে তিনি বাদ যোহর দোয়া ও মিলাদের আয়োজন করেন।
মিলাদ শেষে জাতির জনকের সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন। সেই সাথে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু এমপি। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আব্দুল মাজেদ খান ও গোলাম মনির হোসেন,সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মীর মো.শাহজাহান,যুগ্ন সাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান-মো.রমজান আলী,শওকত হোসেন বাদল,ইঞ্জি.শাহাদৎ হোসেন,মো.আবুল হোসেন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো.রমিজ উদ্দিন,উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মনি ও মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসা.শারমিন আক্তার প্রমুখ।
