মো.কামাল হোসেন : আগামী ২১ শে ফেব্রুয়ারি, শুক্রবার বিকাল ৩ টায় দেশের শীর্ষ স্থানীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীরা আসছেন ঢাকার দোহার উপজেলায়। দোহার পাওয়ার হাউজ সংলগ্ন এলাকাবাসীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামি সঙ্গীত পরিবেশন করবেন ‘কলরব’এর জনপ্রিয় শিল্পী বদরুজ্জামান, আবু রায়হান, আমিনুল ইসলাম মামুন, আহমাদ আব্দুল্লাহ, মাহফুজুল আলমসহ কলরবের তারকা শিল্পীরা । দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন ২১ শে ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নন্দিত মুফাসসিরে কুরআন মুফতী আব্দুর রহমান বেতাগী এবং ২২ শে ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাড়া বাংলায় আলোড়ন সৃষ্টিকারী ওয়ায়েজ মুফতী হেদায়াতুল্লাহ আজাদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান সময়ের জনপ্রিয় ওয়ায়েজ, তারুণ্যের অহংকার হাফেজ মাওলানা মুফতী সাঈদ আহমাদ [কলরব ]
