সিংগাইরের নিজ বাড়িতে লন্ডনের মেয়র ব্যারিস্টার রওশন আরা দোলন

নিজস্ব প্রতিবেদক : লন্ডনের রামস গেটের মেয়র ব্যারিস্টার রওশন আরা দোলন আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১ টায় সিংগাইর উপজেলার তালেবপুর স্কুল মাঠে হেলিকপ্টার যোগে আসেন। সেখানে হাজার হাজার জনতার ঢল নামে রামসগেটের মেয়রকে এক নজর দেখার জন্য। এরপর স্কুল মাঠে তাকে উষ্ণ সংবর্ধনা দেয় স্থানীয়রা। উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ফুল দিয়ে তাকে বরন করেন। এরপর পুলিশ প্রহরায় তার পৈতৃক বাড়ি কাঠাল বাগানে যান।

সেখানে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্যারিস্টার রওশন আরা দোলন বলেন, তিনি তার মাতৃভাষায় কথা বলতে ভাল বাসেন। তার সন্তানসহ পরিবারের সবাই বাংলায় কথা বলেন।

তিনি আরও জানান, সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা কাশিমপুর কাঠাল বাগান গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন।তার পিতার নাম প্রকৌশলী রজ্জব আলী। তিনি ১৯৬৭ সালে ১৩ বছর বয়সে তালেবপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করাবস্থায় পিতার হাত ধরে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেই থেকে সপরিবারের বসবাস করছেন। সেখানে লেখাপড়া শেষে সেখানে যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হন। সেই সাথে তিনি হোটেল ব্যবসায় করেন। রওশনা আরা রামস গেট শহরের কমিশনার নির্বাচিত হন।

পরে সেখানে লেবার পার্টির ব্যানারে পার্লামেন্টে নির্বাচন করেন ২০১৭ সালে যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে পার্লামেন্ট নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিতহন। সর্বশেষ গত বছরের ১৪ মে যুক্তরাজ্যের রামসগেটের মেয়র নির্বাচিত হন। তিনি ওই শহরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। এ ছাড়াও দেশের নিজ বাড়িতে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান নির্মাণ করেছেন। তার বাড়িতে রামস-বাংলা মহিলাউন্নয়নসংস্থা নামেএকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিচালনা করেন। তারস্বামী রেজাউর রহমান জামানের বাড়ি পিরোজ পুরের ভান্ডারিয়া উপজেলায়।

তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। দেশে আসার বিষয়ে তিনি বলেন, আমার পিতা রজ্জব আলীখান গত বছরের মার্চ মাসে মারা গেছেন। আগামী শুক্রবার বাড়িতে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল করবেন। এ ছাড়াও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবেন। শহিদ রফিকের গ্রামের বাড়িতে যাবেন।

বাবার মতো দেশে আসার চেষ্টা করেন। এলাকার মানুষের জন্য কিছু করার জন্য তারপরিকল্পনা আছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলীইস্কান্দার, কৃষকলীগের সভাপতি মো. মাহাবুবুর রহমান, তালেবপুর ইউনিয়নের আ.লীগের সভাপতি আবু সাঈদ মোল্লা ও সাধারণ সম্পাদক কাউছার মোল্লা, ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল আহমেদ, তার চাচাতো ভাই মো. লুৎফর রহমান, ভাতিজা আলীনুর, মামাতো ভাই মিজানুর রহমান খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *