১১নং রাজেন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের মালামাল বিক্রি

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ১১নং রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের বারান্দার টিন,লোহার এঙ্গেল,দরজা বিক্রির অভিযোগ ওঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে। রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।  সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। এবং ধামাচাপা দেয়ার জন্য প্রধান শিক্ষক বিভিন্ন মহলে ঘুরাঘুরি করছে সূত্রে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তালেবপুর ইউনিয়নের ১১ নং রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ১৯৯৮ সালের বন্যায় ধ্বসে পরে। তারপর থেকে ঐ ভবনটি পরিত্যক্ত ঘোষণা দেন শিক্ষা অফিস। পরে নতুন ভবন নির্মাণ হলে সেখানে পাঠদান চলে ছাত্র/ছাত্রীদের। এরই মধ্যে পরিত্যক্ত ভবনটি নিলামের প্রক্রিয়া চলে। প্রক্রিয়া চলাকালিন অবস্থায় সুযোগ বুঝে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরাতন ভবনের বারান্দার টিন,লোহার এঙ্গেল,দরজা বিক্রি করে দেয়।

এমনকি ওই শিক্ষকের নির্দেশে শ্রমিকরা রবিবার রাত ৮টার দিকে আরও কিছু অংশ নেয়ার সময় স্থানীয় রুবেল আদনান মিয়া,রাতুল,মিজান,জাকির হোসেন দেখে ফেললে শ্রমিকরা ছিটকে পরে। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়।
বিদ্যালয়ের সভাপতি রেখা মালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- সরকারি একটি জিনিসও বিক্রি রাইট নাই। তবে তিনি ভুল বুঝতে পেরে মালামাল ফেরৎ দিয়েছে। কমিটির সদস্য আব্দুল মালেক মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- এ ব্যাপারে তদন্তপূর্বক সুষ্ঠ বিচার দাবি করছি।
প্রধান শিক্ষক মো.নরুল ইসলামের কাছে বিষয়টি মোবাইলে জানতে চাইলে আমি মিটিং এ আছি একটু পরে কথা বলি বলে সংযোগ কেটে দেন।
উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার বলেন- বিষয়টি আমি জানি না। আপনার কাছ থেকে শুনলাম। সরকারি সম্পত্তি সে কোনোভাবেই বিক্রি করতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *