স্বেচ্ছায় করোনা ভ্যাকসিনের মানব ট্রায়ালে অংশ নিলেন আবুধাবি স্বাস্থ্য বিভাগের প্রধান

মো. শাজাহান খান, আরব আমিরাত থেকে:  বর্তমান বিশ্বের তৃতীয় নিরাপদ দেশ সংযুক্ত আরব আমিরাত। সারাবিশ্বের ৪০০টি নিরাপদ শহরের জরিপে দেশের রাজধানী আবুধাবি হয়েছে বিশ্বের দ্বিতীয় নিরাপদ শহর। এছাড়াও বানিজ্যিক রাজধানী দুবাই ষষ্ঠ ও অন্যতম শহর শারজাহ সপ্তম স্থান অধিকার করায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে আরব আমিরাত।
একটি দেশের বিরল এই অর্জন কিভাবে সম্ভব? যে কারো মনে প্রশ্ন আসতে পারে। আর তার প্রমাণ দিলেন আবুধাবি স্বাস্থ্য বিভাগের প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল হামদি।
যিনি মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিনের মানব ট্রায়ালে স্বেচ্ছায় প্রথম ব্যক্তি হিসেবে অংশ নিয়েছেন। যেটিকে দেশপ্রেম ও মানবতার অনন্যা নজির হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় জনগণ ও বিভিন্ন দেশের অভিবাসীরা। কেননা অনেক দেশের ডাক্তাররা যেখানে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে, সেখানে একটি দেশের স্বাস্থ্য বিভাগের প্রধান হয়ে স্বেচ্ছায় করোনা ভ্যাকসিনের মানব ট্রায়ালে অংশ নিয়ে বুজিয়ে দিয়েছেন দেশপ্রেম ও মানবতা কাকে বলে।
এমন নেতা যে দেশে থাকবে সে দেশের মানুষতো অবশ্যই নিরাপদ থাকবে বলেও মন্তব্য করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রথমবারের মতো আমিরাতে করোনার ভ্যাকসিন আবুধাবি স্বাস্থ্য বিভাগের প্রধানের শরীরে ট্রায়ল করা হয়।
উল্লেখ্য করোনা ভাইরাস থেকে নিরাপদে রাখতে আমিরাতে অবস্থানরত প্রায় ২০০টি দেশের অভিবাসীদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে আমিরাত সরকার, যার অংশ হিসাবে আজ থেকে করোনা ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু করেছে আমিরাত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *