নিজস্ব প্রতিবেদক: ছাত্ররা আন্দোলন করে এদেশ স্বাধীন করেছে স্বাধীনতা ধরে রেখে দেশ নতুনভাবে বিনির্মাণ করতে হবে আসা ব্যক্ত করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। শুক্রবার বিকেলে ঢাকার দোহারের বিলাসপুর এলাকায় গিয়ে সৌদিতে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে পুুুলিশের নির্যাতনের শিকার দোহারের সাত যুবকদের খোঁজ নিতে গিয়ে তিনি একথা বলেন। এসময় তিনি নির্যাতিত যুবকদের সাথে কথা বলে তাদের পাশে থাকার অঙ্গিকার করেন।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি এসএম নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, এডভোকেট আতিকুর রহমান সোহান, শিকদার আলমগীরসহ আরও অনেকে।
