কেরানীগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

মো.কামাল হোসেন : ঢাকার কেরানীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কদমতলীর (আল্লাহ আকবার) চত্ত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। (১) জুলাই হত্যাকান্ডের বিচার এবং গত ১৬ বছরে সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লংঘনের বিচার। (২) দুর্নীতিবাজ ও বিদেশে অর্থপ্রাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং বিদেশে প্রাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ। (৩) নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব(পিআর) নির্বাচন চালু। (৪) ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদের দাবীতে গণসমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম। গণ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি হাফেজ জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সহ সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ খান, সহ-সভাপতি হানিফ মেম্বার,সহ সভাপতি ডা. মো.কামরুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি আলহাজ্ব শামীম খান । ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ মিরাজ হোসেন মঈন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ মাহমুদ, জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা জেলা দক্ষিনের সভাপতি মাওলানা সোহরাব হুসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *