নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী; স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু আলোচনা সভায় সভাপতিত্ব। সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আবু বকর সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, অ্যাড. সাফিল উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ মন্ডল, জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম, শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলীমুর রহমান খান পিয়ারা, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন প্রমুখ। এসময় যুব উন্নয়ন অফিস থেকে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। পরে অতিথিরা বিভিন্ন দপ্তরের স্টল ঘুরে দেখেন।
