দোহারে বিসিভোয়া’র দ্বি-বার্ষিক নির্বাচন: নৌ-যান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক:  দোহার উপজেলায় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের (বিসিভোয়া) দ্বি-বার্ষিক নির্বাচন-২০২১ উপলক্ষে মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ইঞ্জিনিয়ার মেহবুব কবির নেতৃত্বাধীন নৌ-যান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা নারিশা ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের বাসভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) এর সভাপতিত্বে  খুরশিদ আলমের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক গাজী বেলায়েত হোসেন (মিঠু)। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির। এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, ঢাকা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানী,  মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ হান্নান খান, সাবেক চেয়ারম্যান মহসিন শিকদার চঞ্চলসহ প্রায় পাঁচ শতাধিক জাহাজ ব্যবসায়ীবৃন্দ।

উক্ত প্যানেলের সদস্যবৃন্দরা হলেন- মাহবুব উদ্দিন আহমদ, ইঞ্জিনিয়ার মেহবুব কবির, লক্ষণ চন্দ্র ধর, মো. খুরশিদ আলম, মাসুদ করিম, মোহাম্মদ আলী, মো. রেজাউল করিম, মো. রকিবুল ইলম (দিপু), মো. আলী হোসাইন, এ.কে.এম সামসুজ্জামান রাসেল, মো. মশিউর রহমান, আব্দুল মতিন তালুকদার, ইঞ্জি: মো. বোরহান উদ্দিন শিকদার, মো. মোশারফ হোসেন, আব্দুল বাতেন রনি, মো. আনিসুর রহমান, মো. মিলন শিকদার, মো. আলমগীর হোসেন, আকন্দ মো. সোহরাব হোসেন, মো. শামিমুর রহমান শিপন, আলহাজ¦ মো. আব্দুর রহমান, হাজী মো. আলমগীর হোসেন, মো. আক্তার ফারুক, মোড়ল আবু বকর সিদ্দিক এবং মো. সোহাগ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *