কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, স্থানীয় সরকারকে সবচেয়ে বেশি শক্তিশালী করতে হবে।সরকারের সেবা দ্রুত জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। ইউনিয়ন পরিষদ হচ্ছে সরকারের সেবা জনগণের মধ্যে দ্রুত পৌঁছে দেবার প্রথম ধাপ। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা ওমর শাহানেওয়াজ, মোকারম হোসেন সাজ্জাদ,জিনজিরা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ শিবলিজ্জামান,সচিব মুহাম্মদ আব্দুল গনি, জিঞ্জিরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন,বিএনপি নেতা মোঃ আবুল হাসান, যুবদল নেতা আবু জাহিদ মামুন প্রমুখ।
উল্লেখ্য ১৯ বছর পর জিনজিরা ইউনিয়ন পরিষদের এই নতুন ভবনের উদ্ভাবন করা হলো।
