কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন,যারা হাজার হাজার ছাত্র-জনতা হত্যা করে এদেশ থেকে পালিয়ে গেছে সেই ফ্যাসিস্ট হত্যাকারী খুনি হাসিনার জায়গা বাংলার মাটিতে আর কোনদিন হবে না। পলায়নকারী ফ্যাসিস্টরা কোনদিন ফিরে আসতে পারে না।এ ধরনের নজির ইতিহাসে আর নেই।
যাদের রাজনৈতিক কর্মকান্ড অন্তবর্তী কালীন সরকার নিষিদ্ধ করেছিলেন আগামী পার্লামেন্টে তাদের কর্মকান্ড আবার নিষিদ্ধ ঘোষণা করা হবে। তাই এই ফ্যাস্টিরা, খুনীরা ও হাজা হাজার ছাত্র-জনতা হত্যাকারীরা যেন বাংলার মাটিতে কোনদিন ফিওে আসতে না পারে সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের শিকারি টোলায় মডেল উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকি পালন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান আরো বলেন, এদেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান আমাদের কোন ভুলবার নয়। তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এদেশের সর্বস্তরের মানুষ স্বাধীনত যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের জন্য আপোষহীনভাবে লড়াই করে গেছেন। এজন্য তাকে গণতন্ত্রের মা বলা হয়।
কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয় যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির,মডেল উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন,মাসুদ রানা, জানে আলম সুমন, স্বেচ্ছসেবকদল নেতা ওয়ালী উল্লাহ সেলিম,মডেল উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাইফুল ইসলামসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দগন। এদিকে আমান উল্লাহ আমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
