দোহারের নারিশায় ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও জনদরদী ইঞ্জিনিয়ার মেহবুব কবির তার নীজ তহবিল থেকে মঙ্গলবার সকালে নারিশা পশ্চিমচর এলাকার ইউনিয়ন পরিষদ সংলগ্ন, সুইচ গেইটের উত্তরপাড়ের পশ্বিমে, বেলতলা তাতিঁপাড়া, বিপ্লব ও মোতালেব খালাসি বাড়ির সংলগ্ন, মুরগীর ফার্ম এলাকাসহ বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন দুস্থ-গরীব এই করোনা ক্লান্তিলগ্নে অসহায় ২৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন দরানী ত্রাণসামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন। সার্বিক তত্বাবধানে ছিলেন দেশবরেণ্য বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইব্রাহীম খলিল সবুজ।

এসময় উপস্থিত ছিলেন, মেহবুব কবিরের অনুপস্থিতিতে তার প্রতিনিধি মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, নূর হোসেন আকন্দ, শামীম, জাগ্রত জনতার সম্পাদক আতাউর রহমান সানী, মো. আলমগীর খালাসি, মুক্তিযোদ্ধা সন্তান মো. শহিদুল ইসরাম ভূইঁয়া, মো. খোরশেদ আলম খুশু, শেখ রতন, মো. ফারুক খালাসিসহ অন্যান্য ব্যক্তিবর্গ। খুবই সুসৃঙ্খলভাবে অসহায় মানুষ ত্রাণসামগ্রী হাতে পেয়ে সন্ত্রুষ্টি প্রকাশ করে মেহবুব কবিরের জন্য সবাই দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *