দোহারে করা হবে করোনার নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সময়ে সারা বিশ্ব করোনা মহামারীতে আক্রান্ত। বাংলাদেশেও এ করোনা মহামারীর ছোবলে আক্রান্ত। আর ভুক্তভোগী সব রোগীদের করোনা পরিক্ষা করার জন্য ঢাকার হাসপাতালগুলোতে ছুটতে হয়।

তবে আশার কথা হচ্ছে, মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে ঢাকার দোহার উপজেলার ভুক্তভোগীদের করোনা শনাক্তের জন্য ঢাকার হাসপাতালগুলোতে ছুটতে হবে না। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই করোনা ভাইরাসের নমুনা শনাক্ত করার জন্য পরিক্ষা করা যাবে।

আর এ বিষয়টি নিশ্চিত করেছে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ও দোহার উপজেলা প্রশাসন ।

এ বিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিমউদ্দিন নববাংলাকে জানান, আমাদের এখানে এখন থেকে করোনা ভাইরাস পরিক্ষা করা যাবে। কেউ যদি বেশি অসুস্থ হয় অথবা করোনা ভাইরাসের কোনো লক্ষণ দেখা যায় প্রয়োজনে রোগীর বাড়িতে গিয়ে পরিক্ষা করে আসবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *