সুশান্তের জন্য ৫৫০ পরিবারের পাশে ভূমি

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মেতে নিতে পারছেন না তার প্রিয়জনরা। এখনো শোকে ভাসছে বলিউড। এই অভিনেতার আত্মার শান্তি কামনায় বিশেষ আয়োন করা হচ্ছে। সম্প্রতি পরিচালক অভিষেক কাপুর ও সুশান্তের এক বন্ধু জানান, নায়কের আত্মার শান্তির উদ্দেশ্যে বেশ কিছু দুঃস্থ পরিবারের মাঝে খাবার দান করবেন তারা।

পরিচালক অভিষেক কাপুর এবং তার স্ত্রী প্রজ্ঞা কাপুর সুশান্তের স্মরণে ৩,৪০০ পরিবারের মাঝে খাবাবর বিতরণ করবে। তাদের সাথে এই আয়োজনে আরও যোগ দিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর।

ভারতী এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিষেক-প্রজ্ঞার সঙ্গে এক হয়ে ৫৫০টি পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ভূমি। করোনা ভাইরাস এবং লকডাউনের জেরে বিপর্যস্ত পরিবারের পাশে থেকে সুশান্তকে স্মরণ করেছেন ভূমি। ‘এক সাথ’ ফাউন্ডেশন নামে একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েই ওই দায়িত্ব নেওয়া নেন অভিনেত্রী।

প্রসঙ্গত পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখেন সারা আলি খান। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ওই সিনেমায় অভিনয় করেন সাইফ কন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *