বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ১৩ঘন্টা পর একজন জীবিত উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চ থেকে দীর্ঘ ১৩ঘন্টা পর জীবিত ও অজ্ঞান অবস্থায় একজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরীর দল। সোমবার (২৯ জুন) রাত ১০টার সময় তাকে লঞ্চের ইঞ্জিনের রুম থেকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত চিকিৎসা দেয়ার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিআইডব্লিউটিএর ঢাকা নদী বন্দরেরর (সদরঘাট) সিনিয়র যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মো. সুমন বেপারী। তিনি মুন্সীগঞ্জ জেলার আব্দুল্লাহপুর গ্রামের ফজল বেপারীর ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *