সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবে আলোচনা জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় উপজেলা প্রাঙ্গনে অবস্থিত সিরাজদিখান প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিবেদন তুলে ধরেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মাহামুদ মান্নান। এছাড়াও সভায় ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কে এন ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ ইকবাল ইকু, সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবায়ের, কার্যকরি সদস্য আসলাম মোল্লা, মো. মোস্তফা, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক মো. আমির হোসেন ঢালী সাংবাদিক আতাউর হোসেন রতন, সেলিনা ইসলাম রুপা, মো. রহমান রানা, সামছুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল, মো. নাহিদ মুরাদ জেরিন, মেহেদী হাসান সুমন, আলী আহমেদ চৌধুরী, হাবিব হাসান প্রমুখ।
