এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী নিজস্ব প্রতিনিধি মুন্সীগঞ্জঃ সিরাজদিখান সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খানে পদোন্নতিজনিত বিদায় ও জেলা রেজিস্ট্রার হিসেবে পদায়ন হওয়ায় হিসেবে পদায়ন হওয়ায় বরণ সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ৫টায় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের হলরুমে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সিরাজদিখান উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব যোগদানকৃত জেল রেজিস্ট্রার রমজান খান।
দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন, জেলা যুবদলের আহবায়ক সদস্য আমজাদ হোসেন প্রমুখ।
