সিরাজদিখানে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবীতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংবাদ প্রকাশ করায় সংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহরে দাবিতে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছে ।

রোববার ২২ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী সিরাজদিখান প্রেসক্লাবের  সামনে এই মানববন্ধন কর্সসূচি পালন করা হয়।

 

এতে দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন হারিছের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান গণমাধ্যম কর্মীরা।

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কারীরা বলেন, অন্যায় অত্যাচার ও দূর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকরা  মামলা হামলার শিকার হচ্ছে।  আমরা এসব অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সাংবাদিক মোঃ আরিফ হোসেন হারিছসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক সকল মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি ।

সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আপন মাসুদের সঞ্চলনায় বক্তব্য রাখেন সিরাজদিখান প্রেসক্লাবে  সাবেক সভাপতি মোঃ শামসুজ্জামান পনির,ইমতিয়াজ উদ্দিন বাবুল,সাবেক সাঃ সম্পাদক মোঃ জাবেদুর রহমান যুবায়ের,আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাফর মিয়া, চ্যানেল২৪ এর শুভ ঘোষ,বাংলাটিভির মোঃ রুবেল মাদবর, আনন্দ টিভির হামিদুল ইসলাম লিংকন,সাংবাদিক সালাউদ্দিন সালমান, আনিছুর রহমান নিলয়সহ জেলার বিভিন্ন উপজেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া গণমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য সিরাজদিখান-বালুচর প্রধান সড়কের সাথে সংযোগকৃত  নতুন ভাষানচর ব্রীজ সংলগ্ন একটি ইটের রাস্তার মাঝখানে পিলার স্থাপন করে  যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয় মৃত আমির হোসেন হেনার ছেলে হাবিবুল্লাহ হেনা ও সাফায়েত উল্লা হেনাসহ কয়েক জন। পরে পিলার স্থাপনের বিষয়টি নিয়ে ঘটনাকে কেন্দ্র করে মীর বংশ ও বেপারী বংশের মধ্যে  একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।  সেই সংঘর্ষে তথ্য তুলে ধরে সংবাদ প্রচার করলে সাংবাদিক মোঃ আরিফ হোসেন হারিছকে আসামি করে মীর বংশের মাকসুদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *