সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই দুই শিক্ষার্থীর বাড়িতে স্বজনদের আহাজারির ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গেলে ওই এলাকায় পরিচিত আতব আলী শেখের ছেলে আবুল শেখ (৪০) ট্রাইবুন্যাল ইংরেজি পত্রিকা ও বাংলা অধিকরন পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি মোঃ শহিদ শেখকে মারধর করে মোবাইল ক্যামেরা ফোন নিয়ে যায়। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তারা ক্ষ্যান্ত হয়নি। বাড়ির বাহিরে নিয়ে আবুল শেখের নেতৃত্বে আরো ১০ থেকে ১২ জন সংঘবদ্ধ ভাবে সাংবাদিক মোঃ শহিদ শেখকে লাঞ্ছিত ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
এবিষয়ে সাংবাদিক শহিদ শেখ সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্তের সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
