দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. নবাবগঞ্জ উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে ও উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সহযোগীতায় প্রচন্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সদর কায়কোবাদ চত্তরে প্রায় হাজার তৃষ্ণার্ত পথচারীদের মাঝে এ শরবত বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার রায়, উপজেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি গৌর চন্দ্র সরকার, স্বেচ্ছাসেবক মহাজোটের সাধারণ সম্পাদক বাবুলাল মোদক, উপদেষ্টা রঞ্জিত মন্ডল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব মধ্যম কুমার সিদ্ধা, শিক্ষক অরুণ সাহা, সম্ভু সাহা, উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি অমৃত সিদ্ধা, সাধারণ সম্পাদক শুভ্র তালুকদার, প্রচার সম্পাদক সৌরভ সূত্রধর, শোল্লা ইউনিয়ন হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি চিত্তরঞ্জন সরকারসহ হিন্দু মহাজোটের মন্টু কর্মকার, সুনীল সরকার, ঋতু মন্ডল, গোবিন্দ মন্ডল, কৃষ্ণ সিদ্ধা, প্লাবন সিদ্ধা, রকেট প্রমুখ।
