এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে সদ্য প্রায়ত বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দিনব্যাপী কোরআন খতম- মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বালুরচর ইউনিয়ন খাসকান্দি বেগম বাজার এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে প্রায় কয়েক হাজার বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত
এ সময় সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে নিহত হাওয়া সদ্য প্রায়ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীসহ প্রয়াত সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আব্দুল কুদ্দুস ধীরেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামীর নতুন শান্তি সুখের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয় উপস্থিত সকলের উদ্দেশ্যে।
এর আগে,উপস্থিত সকলের উদ্দেশ্যে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মোঃ আব্দুল্লাহ। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি স্বার্থ ও অহংকার ত্যাগ করে, পাঁচ ওয়াক্ত নামাজী না হয়ে উঠলে, মানুষের মত মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব হবে না। এ সময় মাদক ও নেশা মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে ধার্মিক ও নামাজী হওয়ার কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করে আরও বলেন,”আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই মিলে এদেশ স্বাধীন করেছি। তাই সবাই আমরা বাংলাদেশী। আমাদের ভেতরে কোন ভেদাভেদ নাই। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে সবাই আমরা শান্তিতে থাকবো। আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পৃথিবীর সবাই শোক জানিয়েছেন।
