কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধিঃ কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সন্ধ্যায় মডেল থানার আটি বাজারের ছায়ানীড় কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ জাকির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে দেড় সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণকৃত শীতবস্ত্রের মধ্যে রয়েছে কম্বল, গায়ের চাদর ও হুডি জ্যাকেট।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান,শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহসীন মন্টু, সাধারন সম্পাদক হুমায়ন কবীর, মোঃ সারোয়ার হোসেন,যুবদল নেতা মাসুদ রানাসহ অন্যান্য নেতাকর্মীরা।
