সিরাজদিখানে বেআইনিভাবে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে শুভ দে নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষ প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সিরাজদিখান থানায় আজ শুনিবার বেলা সারে ১১ টায় সাধারণ ডাইরী করেছেন ভুক্তভোগী। সাধারণ ডাইরী নং- ২৬৩.তিনি ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া পাটিকর পাড়া গ্রামেরমের বাসিন্দা।
শুভ দে জানান, ৩ জুন বেলা আনুমানিক ১১টার দিকে সজন দে (৪৫), গৌরী দে (৪০)ও বলরাম দে নামের তিন ব্যক্তির নেতৃত্বে ৩-৪ জন লোক তাঁর পৈতৃক বসতভিটায় জোরপূর্বক ঢুকে বিল্ডিং জায়গা পরিমাপ করে সীমানা নির্ধারণের খুঁটি বেড়া স্থাপন করেন এবং আমাদের বিল্ডিং রুমে থেকে জোর করে বের করে দিতে চান। ঘটনাটি জানার পর তিনি প্রতিবাদ করলে জায়গা দখল করতে আসা ব্যক্তিরা তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এই ঘটনায় থানায় সাধারণ ডাইরী করেছেন তিনি।
শুভ দে আরও অভিযোগ করেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে পিতার ও আমাদের পারিবারিক জমি দখলের ষড়যন্ত্র করছেন এবং আইনের তোয়াক্কা না করে এলাকার শান্তিশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছেন। বিল্ডিং ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে আমাকে এবং আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের একজন সজন দে সাংবাদিকদেরকে বলেন, আমাদের জোয়গায় আমরা আছি। সেখানে কাউকে গালিগালাজ বা হুমকির কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগের তদন্ত কর্মকর্তা সিরাজদিখান থানার সহকারী উপপরিদর্শক এ এস আই হারুণ বলেন, আজ বেলা ১১টায় অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়েছি আমি। বিষয়টি যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেব আমরা।
স্থানীয় সচেতন মহল জমি ও চলাচলের পথ সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *