সিরাজদিখানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

লতা মন্ডল -সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:  যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে মুন্সিগঞ্জ সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে  মঙ্গলবার বেলা ১১ টায় সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক ও ছাত্রলীগ সভাপতি আরিয়ান আব্দুল্লার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা।

পরে উপজেলা মোড় ফিলং স্টেশনের বিপরীতে সাবেক ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায়  আলোচনা সভায বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি মধুসুধন দাস দুল,দপ্তর সম্পাদক ঢালী মোঃ শহিদ, সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি সুব্রত দাস রনক,হাফেজ ফজলুলল হক, মিজানুর রহমান সরকার,এ্ডভোকেট আবু সাইদ,আরিয়ান আব্দুল্লাহ অনিকসহনেতৃবৃন্দরা।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *