গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা , কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৯ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাকিকুল হোসেন বিশ্বাস (সবুজ) এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ।

অন্যন্যাদের মধ্য উপস্থিত ছিলেন নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক মোল্লা, পারিল নুর মহসিন বিদ্যাতন প্রধান শিক্ষক আব্দুর রফিক, কালিয়াকৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. যুবায়ের হোসেন খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *