সিরাজদিখানে টি এস আই ফাউন্ডেশন এবং এস টি এস মাল্টি এগ্রো এর উদ্যোগে ফলজ চারা বিতরণ

আরিফুর রহমান সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ ফলজ বৃক্ষ রোপণ করি পুষ্টি সমৃদ্ধ সমাজ গড়ি বৃক্ষরোপন করুন পরিবেশ বাঁচান দেশ বাঁচান এই স্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুসুমপুর তানিয়া বাগান টাচিং সোলস ইন্টারন্যাশনাল প্যালেয়েটিভ কেয়ার সেন্টার কুসুমপুর বিক্রমপুর মিলায়তনে এ ফলজ বৃক্ষ চারা গাছ বিতরণ করা হয়। মিডিয়া পার্টনার এবং সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে।  সোমবার ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রায় ৩ শতাধিক ফলজ বৃক্ষ চারা বিতরণ করা হয়।

টি এস আই ফাউন্ডেশন এবং এস টি এস মাল্টি এগ্রো এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় সৈয়দ টিপু সুলতানের  অর্থেয়ানে পুষ্টি ঘাটতি পূরণের লক্ষ্যে ফলজ গাছ নতুন পুরাতন রাস্তার পারে খালি জায়গায় রোপন সহ সাধারণ মানুষ ও বিভিন্ন  স্কুল কলেজ মাদ্রাসা ও মন্দিরে এ ফলজ বৃক্ষ চরা গাছ বিতরন করেন।

টাচিং সোলস ইন্টারন্যাশনাল হাসপাতাল পরিচালনার জন্য এস টি এস মাল্টি  এগ্রো নামক একটি নার্সারি প্রতিষ্ঠা করা হয়েছে যার মূলধন ও লাভ হাসপাতালে ব্যবহার করা হয়। পাশাপাশি নিজেদের উৎপাদিত কলমকৃত ফলজ বনস ও উদ্ভিদ গাছ বিতরন করা হয়।

সৈয়দ মাহমুদুল হাসান মুকুট এর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অধ্যক্ষ শামছুল হক হাওলাদার, এস টি এস মাল্টি এগ্রো কৃষি অফিসার আজিজ আহমেদ, ডাক্তার এ কে এস মুস্তাক আনোয়ার, টাচিং সোলস ইন্টারন্যাশনাল এবং প্যালেয়েটিভ কেয়ার অফিসার ডাক্তার মৌসুমী আক্তার, মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা সমাজসেবক, কুসুমপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, মোঃ মাহবুবুর রহমান, সমাজ সেবক আঃ হালিম টিয়া, সিরাজদিখান উপজেলা উপ সহকারী কৃষি অফিসার মোঃ মোশারফ হোসেন,মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *