নবাবগঞ্জে ইউএনও হিসেবে দিলরুবার যোগদান

নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দিলরুবা ইসলাম যোগদান করেছেন। রবিবার আনুষ্ঠানিক কর্মকান্ড শেষে সোমবার থেকে নিয়মিত কর্মক্ষেত্রে কাজ করছেন তিনি।
জানাযায় দিলরুবা বিসিএস ক্যাডারের ৩৫ তম ব্যাচে উত্তীর্ণ হন। প্রথমে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে তার কর্মজীবন শুরু হয়। পরে তিনি রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে ময়মনসিংহ জেলায় কাজ করেন। সর্বশেষ নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দিলরুবা টাঙ্গাইলের সন্তান।
এর আগে দীর্ঘ নয় মাস নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে থাকায় কামরুল হাসান সোহেলের দিনাজপুরে ট্রান্সফার হয়। নবাবগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বিদায় জানিয়ে নবাবগত ইউএনও দিলরুবাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় নবাগত ইউএনও দিলরুবা বলেন, আমি এই ইস্টিশনে নতুন। আমি যদি সকলের সহোযোগিতায় পাই তাহলে অবশ্যই নবাবগঞ্জ বাসীকে সুন্দর কিছু দিতে পারবো। আমি জানি মানুষ আমাদের প্রতি অনেক কিছু প্রত্যাশা করে, আমিও সাধারণ মানুষের সমস্ত প্রত্যাশা পূরণে কাজ করবো। ইনশাআল্লাহ আশা করি নবাবগঞ্জ বাসী আমার এবং আমাদের টিমের কাছ থেকে ভালো কিছু পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *