সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জরে সিরাজদিখানে জমি ক্রয় ও মালিকানা নিয়ে বিরোধের জেরে ভূমি অফিসে মিস কেস দায়ের করে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মলেন করেছেন জিতেন রায় । বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মী বিলাস গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মলেন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জিতেন রায় দাবি করেন, তিনি তার বড় ভাই গণশ রায়ের কাছ থেক ১৪ লাখ টাকার বিনিময়ে সাড়ে ২৩ শতাংশ জমি সাব-কবলা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ক্রয় করেন। নিয়ম অনুযায়ী জমি রেজিস্ট্রিও সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেন তিনি। জমি ক্রয়ের সময় গনেশ রায়ের ছেলে বিনায়ক ও মিঠু সাক্ষী ছিলেন ।
জিতেন রায়ের অভিযোগ, তার ভাতিজা স্বপন রায় তার ক্রয় করা জমির কয়েকটি দলিলের সাক্ষী ছিলেন। কিন্তু পরর্বতীতে বিভিন্ন কারণে বিরোধের জেরে স্বপন রায় অন্যের প্ররোচনায় তার ক্রয় করা জমির দাগ নম্বর উল্লেখ করে সিরাজদিখান ভূমি অফিসে মিস কেস দায়ের করেছেন। এ ঘটনায় তাকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে ।
এ বিষয়ে অভিযুক্ত স্বপন রায় বলেন, আমি দলিলে লিখিত স্বাক্ষী দিয়ে ছিলাম।
কেয়াইন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য অমল মন্ডল বলেন, এ বিষয়ে আমার কোন সম্পৃক্ততা নেই। অভিযুক্ত অভিত মন্ডল বলেন, এ ব্যাপারে স্বপন রায়ের পক্ষে আমার কোন সহযোগীতা নেই। আমি কারোও পক্ষে নেই।
সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহম্মেদ বলেন, বিষয়টি তদন্ত করে করে দেখবো।
