কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি এসারবি-১০ এর হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মাসুদ খান (৪৬)।
এসআরবি -১০ এর সহকারী পরিচালক মিডিয়া ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার একপ্রেস বিক্ষেপ্তটির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ও তত্ত্ব প্রযুক্তি ব্যবহার করে এসআরবি-১০ এর একটি আভিযানিক দল মংগলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মুজাহিদনগর এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি মাসুদ খানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডিএমপি ঢাকার বিমানবন্দর থানার মামলা নং- ২১(৮)১৮, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের এর ২৫ (বি) এর ১ (বি) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সে। তার পিতার নাম মোঃ জাফর উল্লাহ খান, গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার টিকিরপুর গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাসুদ স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *