সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’- এ শ্লোগানকে প্রতিপাদ্য করে সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জ সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বেলা ১১টায় সিরাজদিখান উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়, সাথী সমাজকল্যাণসহ বিভিন্ন এনজিও ও নারী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র‌্যালি ও পুরস্কার বিতরণ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিরাজদিখান উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম তানভীর।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড তাহমিনা আক্তার তুহিন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান তাইজুল ইসলাম পিন্টু, সিরাজদিখান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ রাওশান ফিরদৌস প্রমূখ। আলোচনা সভার পূর্বে একটি র‌্যালি বের হয়।
এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাথী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে র‌্যালির নেতৃত্ব দেন সাথী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক লতা রানী মন্ডল । এছাড়াও, সিরাজদিখান উপজেলার অধীন বিভিন্ন এনজিও, নারী সংগঠন ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *