সিংগাইর জামির্ত্তা ইউনিয়ন উম্মুক্ত বাজেট ঘোষণা

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:তৃনমূল পর্যায় জনঅংশগ্রহণ,স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে এবং স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষে মানিকগঞ্জের সিংগাইর জামির্ত্তা ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার(২৯ মে) দুপুর আড়াইটার দিকে জামির্ত্তা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ওয়েভ ফাউন্ডেশন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) সহায়তায় ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা মো.ফিরোজ হোসেনের সঞ্চালনায় ইউপি সচিব গোপাল চন্দ্র বসাক ৪৮ লক্ষ ৭ হাজার ৮ শত ৮৫ টাকা বাজেট ঘোষণা করেন।

এতে ব্যয় ধরা হয়েছে ৪১ লক্ষ ৪৫ হাজার ১ শত ১৫ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৬ লক্ষ ৬২ হাজার ৭শত ৭০ টাকা।
এ বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল ও মোসা.শারমিন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার,লোকমোর্চার ফিল্ড কো-অডিনেটর কামরুজ্জামান যুদ্ধ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাম্মা লাবিবা অর্নব,লোকমোর্চার সমন্বয়কারী হাবিবুল ইসলাম,প্রকল্প কর্মকর্তা মো.সবুজ আলী ও ইউপি সদস্যসহ স্থানীয় গণ‌্যমান‌্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *