দোহারে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতি‌বেদক: ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাশী এলাকায় আবাদকৃত কাষ্টার বোরো ধানের প্রদর্শনী ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে দোহার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ( ক্রপ উইং) নরুল ইসলাম । প্রধান অতিথির বক্তব্যে বলেন , মাঠ পর্যাযে উচ্চ ফলনশীন ধানের বিস্তার ঘটানোর জন্য সরকার নানা উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে।

আগামীতে যাতে উচ্চ ফলনশীল ধান ফলাতে পারে এজন্য সরকার বিভিন্ন প্রনোদনা দিয়ে সহযোগিতার করে যাচ্ছে কৃষকদের মাঝে।

তিনি কৃষকদের কৃষি পরামর্শের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা কৃষি কর্মকর্তা মামুন ইয়াকুব, উপ সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজ, ঈশিতা জাহান, নজরুল ইসলাম বিএম সাইফুল ইসলাম। এছাড়াও ইকরাশী , লক্ষীপ্রসাদ ও রাইপাড়ার ৫০ জন কৃষক কৃষাণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *