সিংগাইর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্য ইফতার বিতরণ

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর(মানিকগঞ্জ)উপজেলা প্রতিনিধি: পথচারী রোজাদারদের জন্য ব্যতিক্রমভাবে বিনামূল্য ইফতার উপহার দিচ্ছেন-উপজেলা প্রশাসন। গত ১৭ মার্চ জাতীয় শিশু দিবসের দিন থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করেন,উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু। উপজেলা পরিষদের পাশে পুরাতন বাসষ্ট্যান্ড গোল চত্বরে ইফতার বিতরণের বানানো হয়েছে স্টল। মঙ্গলবার(১৯ মার্চ) ইফতার পূর্ব মুহূর্তে উপজেলা প্রশাসনের কর্মচারীরা পথচারিদের মধ্যে ইফতার বিতরণ করতে দেখা যায়। রোজাদাররাও বিনামূল্য ইফতার পেয়ে খুশি। উপজেলা প্রশাসনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু জানান,শুরুতে ৫০ জন রোজাদার ব্যক্তির মধ্যে ইফতার দিয়ে শুরু করেছি পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে। এ কার্যক্রম রমজান মাসব্যাপী চলবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *