সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে কাগজপত্রবিহীন,হেলমেটবিহীন, অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে থানা পুলিশ।
মঙ্গলবার(১১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে থানা চত্বর এলাকা অভিযান পরিচালনা করে ৩৬টি মোটরসাইকেল আটক করেন।
এ অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা। পরে আটককৃত মোটরসাইকেলের মধ্যে ১২টি মামলা ২৪ টি রেকার বিল করে ছেড়ে দেয়া হয়।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা”নববাংলা”কে জানান,জেলা পুলিশ সুপার মোহাম্মদ.গোলাম আজাদ খান পিপিএম বার এর নির্দেশনায় এ সাঁড়াশি অভিযান চলছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
