দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার দোহারে ছাএলীগ কর্মীদের হাতে দৈনিক আজকের পত্রিকার দোহার প্রতিনিধি সাংবাদিক মো: শরীফ হাসানকে মারধর করেছে জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগ।
১১ অক্টোবর ( মঙ্গলবার) দুপুর ১২টায় উপজেলার জয়পাড়া কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় দোহার থানা একটি লিখিত অভিযোগ করা হয়েছে
শরিফ হাসান বলেন, জয়পাড়া কলেজে ছাএলীগের কয়েকটি ছেলেরা একটি ছেলে কে মারধর করতেছিল। আমি তখন সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাই ও ঐ ঘটনা আমার মুঠোফোনে ধারণা করার চেষ্টা করি। তখন জয়পাড়া কলেজ শাখা ছাএলীগের অর্পণ পাল, জিসান আহমেদ ও ঈশান আহমেদসহ আরও অনেকজন মিলে আমাকে মারধর করে। আমি তাদেরকে বারবার সাংবাদিকতার পরিচয় দেয়ার পর আরো বেশি মারধর করে।
এ বিষয়ে দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান সানি বলেন, এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে সুষ্ঠু বিচার না হলে মানববন্ধন করবে দোহার প্রেসক্লাব।
এ বিষয়ে দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম বলেন, আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারাই এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সাথে সাথে হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
