সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সাপের দংশনে আবু বক্কর (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৮ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত-আবু বক্কর ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানাযায়,আবু বক্কর সকাল ১১টার দিকে গরুর খাবারের জন্য নিজ বাড়ির খরের পালা থেকে খর আনতে গেলে বিষাক্ত সাপে তার পায়ে দংশন করে।
বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা স্থানীয় ওজা ফকির দিয়ে চিকিৎসা করান। এতে তার অবস্থার অবনতি হলে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।
