মো. রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন স্বপ্নের সোনার বাংলা নির্মাণের অনুপ্রেরণা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল সংগ্রামে পাশে থেকে উৎসাহ যুগিয়েছেন বঙ্গমাতা। তাকে কোন ভাবে বাংলার ইতিহাস থেকে বাদ দেয়া সম্ভব না।
মঙ্গলবার(৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠুর সভাপতিত্বে মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের অর্থ-বিষয়ক সম্পাদক দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম পিপি, সহ-সভাপতি হাজী আব্দুল মাজেদ খান, যুগ্ম সম্পাদকদ্বয়- আ,ফ,ম সুলতানুল আযম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান , জেলা আওয়ামী-যুবলীগের আহবায়ক আবদুর রাজ্জাক রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার ও সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাদল প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর স্বপরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে তবারক বিতরণ করা হয়।
