সিংগাইরে লকডাউন কার্যকর করতে পুলিশের মহড়া

মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : বিশ্বব্যাপি (কোভিড-১৯) করোনা ভাইরাস মহামারি আকারে বিস্তার লাভ করায় লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছে ও লক্ষাধিক লোক মৃত্যেবরণ করেছে। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে অনেকে। পার্শ্ববর্তী জেলা গুলোতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এমনকি অন্য জেলার লোকজন বেআইনিভাবে অনুপ্রবেশ করছে। এতে দিন দিন মানিকগঞ্জ জেলা করোনা ঝুঁকিতে থাকার কারনে রবিবার (১৯ই এপ্রিল) করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে জেলা প্রশাসন এস.এম ফেরদৌস মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষনা করেন। তারই ধারাবাহিকতা সোমবার (২০ই এপ্রিল) সকাল থেকে দিনব্যাপি লকডাউন কার্যকর করতে মহড়া দিচ্ছে সিংগাইর থানা পুলিশ।

সরেজমিনে দেখা যায়, সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান তার নেতুত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সিংগাইর পৌর এলাকা এবং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক, বাজার ঘাটে তদারকি করতে দেখা যায়। রাস্তায় কাউকে পেলে ঘরমুখি হওয়ার নির্দেশসহ লকডাউনের বিষয়টি অবগত করেন। এমনকি গুরুত্বপূর্ণ সড়কে চেকপোষ্ট বসিয়ে গাড়ী তল্লাশি ও বহিরাগত কেউ এলাকায় আসছে কি না সে ব্যাপারে সজাগ রয়েছে থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *