সিংগাইরে যুবকের আত্মহত্যা

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে কাজল (২৩) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে । আজ রবিবার(২৩ মে) ভোর রাতে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্য হয়।  মৃত কাজল  উপজেলার সিংগাইর সদর ইউনিয়নের চর আজিমপুর গ্রামের জিন্নত মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবৎ পেট ব্যথায় ভুগছিলেন কাজল। এর মধ্যে চিকিৎসাও চলছিল। কিন্তু ব্যথার যন্ত্রনা সহ্য করতে না পেরে শনিবার গভীর রাতে সে বিষপান করে। বাড়ির লোকজন জানতে পেরে তাৎক্ষনিক সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাতে তার মৃত্য হয়। এ ব্যাপারে পুলিশ উপ-পরিদর্শক মওদুদ কামাল বলেন-অপমৃত্য মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *