সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বধুবার(৫ আগস্ট) সকাল সকাল ১০ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নে অবস্থিত জুলাই শহীদ তুহিন স্মৃতিস্তম্ভে এবং ধল্লা ইউনিয়নে অবস্হিত জুলাই শহিদ সাদ মুরাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিংগাইর উপজেলার নির্বাহী অফিসার খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি)মো.হাবেল উদ্দিন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.মাজহারুল ইসলামসহ জুলাই যোদ্ধা সংসদ উপজেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও জুলাই শহীদদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাগণ। পরে বেলা ১১ টার দিকে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহারের সভাপতিত্বে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.হাবেল উদ্দিন,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম,কৃষি কর্মকর্তা মো.কিশোর আহমেদ,সিংগাইর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম গোলাম রাব্বানী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন,জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি আশরাফ আলী,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো.সফিউদ্দিনসহ জুলাই যোদ্ধা পরিবারের সদস্য প্রশাসনের কর্মকর্তা,কর্মচারি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *