সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাব্বির হোসেন লাভলু (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাব্বির হোসেন লাভলু উপজেলার সায়েস্তা ইউনিয়নের পূর্ব লক্ষীপুর গ্রামের বাসিন্দা এবং তাজিম প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সাব্বির হোসেন লাভলু। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
সাব্বির হোসেন লাভলুর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
