সিংগাইরে মাদক বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে গাঁজা(মাদক) বিক্রির সময় বিশা মোল্লা(৬০) নামের এক ব্যক্তি আটক করেছেন স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার(৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টার সময় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল আমিন কবির।
দন্ডপ্রাপ্ত বিশা মোল্লা উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গির গ্রামের বোরহান মোল্লার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়,বুধবার সন্ধ্যায় উপজেলার জায়গীর বাজারে নির্মাণধীন ব্রীজের ওপর গাঁজা বিক্রির সময় স্থানীয় লোকজন বিশাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৮ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে সিংগাইর থানার এসআই মো.রেজাউল করিম-১ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।
পরবর্তীতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল আমিন কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *