সিংগাইরে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আর নেই (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন)। রবিবার (২৯ নভেম্বর) সিংগাইর পৌর এলাকার ৬নং ওয়ার্ড, সিংগাইরের নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও নাতী-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পরিবারের অজান্তে বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বাড়ির উত্তর পাশে বালু উত্তোলনের কাজ করতে যায়। পারিবারে লোকজন তাকে বাড়িতে না দেখে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। একপর্যায় দুপুর আড়াইটার দিকে পরিবারের লোকজন উক্ত স্থানে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে বালুর নিচে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানার নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় রাত ৮টায় জানাজা শেষে সিংগাইর পৌরসভা এলাকার গোলড়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন দলের অঙ্গসংঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *