সিংগাইরে বিদ্যুৎস্পর্শে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎস্পর্শে রফিকুল ইসলাম (২৬) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৫ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের জজ বাড়ি এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত মো.রফিকুল ইসলাম ওই এলাকার দলু মিয়ার ছেলে।
নিহতের চাচাতো বোন আছিয়া আক্তার জানায়, সোমবার (১৫ জুন) সকাল থেকে পার্শ্ববর্তী চকে দুই ভাই ধান কাটতে যায়। সকাল ১০ টার দিকে চকের জমির ধান কেটে খাওয়ার জন্য বাড়িতে আসে রফিকুল । এরপর নিজ ঘরে তার মোবাইল চার্জ দিতে যায়। এ সময় বিদ্যুতের প্লাগের ভিতরে তার অজান্তে আঙ্গুল ঢুকে যায়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দুপুরে বায়রা এলাকার স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় রফিকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *