সিংগাইরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও শিশু দিবস উদযাপন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পার্ঘ অর্পন করে উপজেলার হলরুমে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার, উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা, সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, বীরমুক্তিযোদ্ধা মো. বশির উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন নান্নু, সিংগাইর থানার অফিসার ইনর্চাজ মো. আসলাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জি. মো. রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার এবং উপজেলা আ’লীগের ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *