সিংগাইরে ফাঁকা ঘরে ছেলের বউকে ধর্ষণের চেষ্টা! চড় থাপ্পর দিয়ে মিমাংশা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ফাঁকা বাড়িতে পুত্র বধূকে একা পেয়ে ধর্ষণ চেষ্টার বিষয়টি অভিযুক্ত শ্বশুরকে চর থাপ্পর দিয়ে মিমাংশা করার অভিযোগ ওঠেছে। উপজেলার সায়েস্তা ইউনিয়নের জনৈক সেচ্ছাসেবক লীগের এক নেতা এর মিমাংশা দেন বলে সূত্রে জানা যায়।

সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাই নগর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শ্বশুর ওই গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র মোন্নাফ (৪৫)।
ভিকটিম অভিযোগ করে বলেন, গত ৫ মাস আগে তার বিয়ে হয় । ওই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই শ্বশুর মোন্নাফ নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতদিন মান সন্মানের কথা ভেবে বাড়ির লোকদের বিষয়টি না জানিয়ে চেপে গেছি। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় একা পেয়ে শ্বশুর তার ঘরে ঢুকেন। এ সময় ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। ভিকটিম আরও বলেন, আমার শ্বশুরের এহেন কাণ্ডে আমার স্বামী প্রায় ১ মাস আগে লজ্জায় বিষ পান করেছিলেন।
প্রতিবেশী শাহাদাৎ হোসেন অভিযোগ করে বলেন, অভিযুক্ত মোন্নাফের স্ত্রী র্দীঘ দিন ধরে বিদেশে থাকায় পূর্বেও ওই ছেলের প্রথম স্ত্রীর সাথে এরকম আচরণ করায় অতিষ্ট হয়ে সে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে চলে যান। ছেলের দ্বিতীয় স্ত্রীর সাথেও একই আচরণ করায় আমরা মোন্নাফের উপযুক্ত বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য মহিদুর রহমান বলেন, মোন্নাফের বিরুদ্ধে পূর্বেও পুত্রবধূ ধর্ষণ চেষ্টার কথা শুনেছি। এরকম ন্যাক্কার জনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং শাস্তি দাবি করছি।
অভিযুক্ত মোন্নাফ নিজের দোষ স্বীকার করে এ ঘটনায় লজ্জা বোধ করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *